Monther&Child
গর্ভবতী মা ও নবজাতক শিশুর টিকা ম্যানেজমেন্ট সিস্টেম
Monther&Child
Please Wait ...
Please wait

আরপিসিসি ভবিষ্যত পরিকল্পনা এবংউদ্দেশ্যসমূহ

১. সংস্থাপন বিভাগকে শক্তিশালী করনের উদ্দেশ্যে প্রয়োজনীয় দক্ষ জনবলের মাধ্যমে জনসাধারনের সকল প্রকার নাগরিক সমস্যার সমাধান এবং সকল বিভাগের সমন্বয়ের মাধ্যমে একটি শক্তিশালী প্রশাসনিক কাঠামো তৈরী করণ ও সমন্বয় সাধন।
২. রংপুর সিটি কর্পোরেশনের যাবতীয় আর্থিক লেনদেনের হিসাব সংরক্ষন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরন এবং অনলাইন কম্পিউটার সিস্টেম চালুকরন।
৩. স্বাস্থ্য সেবা ডিজিটালাইজড করণ ও আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ১ টি সিটি হাসপাতাল স্থাপন।
৪. পরিকল্পিত নগরায়ন ও ইমারত নক্সা অনুমোদন প্রদান
৫. আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নগর ভবন নির্মাণ এবং পর্যায়ক্রমে আঞ্চলিক ও ওয়ার্ড অফিস নির্মাণ ।
৬. নগরবাসীর চলাচলের সুবিধার্থে যানজট পরিহার করে বিদ্যমান শ্যামা সুন্দরী খালের উপর দিয়ে নগরবাসীর পায়ে হাটা পথ, চলাচলের বিকল্প রাস্তা ও ফ্লাইওভার নির্মান এছাড়া যানজট নিরসনের জন্য শহরের অভ্যন্তরে ৪ লেন বিশিষ্ট রাস্তা তৈরীর কাজ দ্রুততার সাথে সম্পন্ন করার সাথে সাথে অবৈধ ফুটপাত দখলদার উচ্ছেদ সহ নগরীর রোড ডিভাইডার সমূহের সৌন্দর্য বৃদ্ধি করা।
৭. আধুনিক পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে শহরস্থ চিকলীর বিলে- এ শিশু পার্ক, ওয়াটার পার্ক সহ ১টি থীম পার্ক স্থাপন।
৮. সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরনের জন্য ‘e-governance’- সিস্টেমের ব্যবস্থাপনায় অফিস অটোমেশন চালু করা এবং সিটি কর্পোরেশনের সকল শাখাকে কম্পিউটারায়ন করা। নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিতকরন ও জনগনের দোড়গোড়ায় পৌছানোর জন্য প্রতিটি ওয়ার্ডে ওয়ান ষ্টপ সার্ভিস সেন্টার প্রতিষ্ঠা করা সহ নগর তথ্য সেবা তথা ডিজিটাল সেন্টার সেবা স্থাপন এবং SDG লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ আরো জোরদার করা।
৯. পরিবেশ দূষন রোধকল্পে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় গার্বেজ ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন।
১০. নাগরিকদের যাতায়াত ও এলাকার জলাবদ্ধতা নিরসনে নগরীর প্রতিটি ওয়ার্ডে রাস্তা, ড্রেন, কালভাট নির্মাণ।
১১. নির্মান সামগ্রী পরীক্ষা করার জন্য অত্যাধুনিক মান সম্পন্ন LAB স্থাপন।
১২. নগরবাসীর জন্য সুপেয় পানি সরবরাহে পানি শোধনাগার নির্মাণ।
১৩. নিন্মবিত্ত শ্রেনি/বস্তিবাসী জীবনযাত্রার মান উন্নয়ন এর জন্য সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে বহুতল বিশিষ্ট আবাসন ভবন নির্মাণ।
১৪. পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন ও বনায়ন কর্মসূচী করা এবং সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় বেকারত্ব দূরীকরণ।
১৫. 'রংপুর শহরের মহাপরিকল্পনা প্রণয়ন' তথা মাস্টার প্লান এর বাস্তবায়ন ও নির্ধারিত স্থান ব্যতীত যত্রতত্র আবাসিক ভবন, মার্কেট, বাজার, শিল্প কারখানা স্থাপন রোধ।
১৬. যাতায়াতের সুবিধার্থে সিটি কর্পোরেশন এলাকায় সিটি সার্ভিস চালু করা।
১৭. পরিকল্পিত নগরী গড়ে তোলার লক্ষ্যে মহা-পরিকল্পনার আওতায় ভূমি ব্যবহার পরিকল্পনা, রোড নেটওয়ার্ক, পরিবহন ও যোগাযোগ পরিকল্পনা, ড্রেনেজ মহা-পরিকল্পনা ও পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন, গণশৌচাগার নির্মাণ ও বাস্তবায়ন করা।
১৮. পরিকল্পিত নিরাপদ শিল্পনগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভূমি ব্যবহার পরিকল্পনা ও পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনার আওতায় শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা।
১৯. নাগরিক সেবা সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে মান-সম্পন্ন সকল প্রকার ভৌত অবকাঠামো ও নাগরিক সেবা প্রদান করা।
২০. নিরাপদ শহর গড়ার লক্ষ্যে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ কর্মসূচী গ্রহণ করা।
২১. আর্থিক ও প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ ও স্বয়ং সম্পূর্ণ সিটি কর্পোরেশন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাসহ সিটি কর্পোরেশনের সকল পরিচালন ব্যবস্থার উন্নয়ন ও সংস্কার করা।
কারিগরী ও আর্থিক সহায়তা
A2i
বাস্তবায়নে   :   রংপুর সিটি কর্পোরেশন
ConnectBD
সিস্টেম ডেভেলপমেন্টে   :   কানেক্ট বিডি লিঃ
ConnectBD